বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাল দলিলে জমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা; দুই আসামি কারাগারে প্রবাসীদের সেবায় নতুন যুগ: দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান ইয়াসের খান চৌধুরীর তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত নৌপথে টোল ও চাঁদাবাজি বন্ধ চান বাল্কহেড মালিক-শ্রমিকরা ড্রাইভারকে হ’ত্যার হুমকির অভিযোগ: একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে দাবি ড্রাইভারের আমতলীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ আদমদীঘিতে সিলগালা সার গুদাম খুলে নেওয়ার তদবির সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন কাশিমপুর এর সন্তান লিংকন ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রুবেল, সম্পাদক বাবুল

চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান ইয়াসের খান চৌধুরীর

নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখার অধীনস্থ চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার এক বর্ণাঢ্য কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে দলীয়

নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে বিভিন্ন প্রস্তুতিও জোরেশোরে এগিয়ে চলছে।
নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই বিএনপির শক্তির মূল ভিত্তি। এ সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইয়াসের খান চৌধুরী (এমপি) নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মেলন সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সফল ও সুশৃঙ্খল কর্মী সম্মেলন আয়োজনই হবে দলের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার অন্যতম মাধ্যম। তিনি আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির এ কর্মী সম্মেলন একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..