শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতিয়াজের সব বিষয়ে A+ অর্জন, গর্বিত বাবা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন: মোরেলগঞ্জে বিদ্যালয়ের সহকারি শিক্ষককে বিরুদ্ধে ষড়যন্ত্র আদমদীঘিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ বগুড়ার ডিসি আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত

রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৩২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

এতে আরও জানানো হয়,  ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৮ টি বাস, ৭ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৩৫ টি বাস, ১৯ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক- তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান,১৫ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৯ টি বাস, ৩১ টি ট্রাক, ৪৬ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি, ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯ টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১৪ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৫২ টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৫৭ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৯ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৪৩ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..