বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবসে দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী হরিরামপুরে ছাত্রদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য আমতলী পৌরসভার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ, নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ

সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান------------------------ছবি : সংগৃহীত

সংখ্যাগুরু-সংখ্যালঘুর বিভাজন নয়, বাংলাদেশে সবার পরিচয় এক—আমরা সবাই গর্বিত বাংলাদেশি। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের ভিন্নতা ভুলে জাতীয় পরিচয়কে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকেই ধর্ম-বর্ণ ও মতের ভিন্নতা ভুলে মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। এই সম্প্রীতির পরিবেশ যাতে কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ পরিচয়ের চেয়ে সবাইকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়াই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও সমাজে ধর্ম, বর্ণ, দল বা মতের পরিচয় যেন বিভেদ ও বৈষম্যের কারণ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

দেশে গুজব ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ কেউ মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রদায়িক বিদ্বেষ যাতে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। এ লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে প্রয়োজন অনুযায়ী নাগরিকরা রাষ্ট্রের সহায়তা পাবেন এবং নাগরিকরাও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবেন।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপনের সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি জন্মাষ্টমীর পাশাপাশি আসন্ন দুর্গাপূজারও আগাম শুভেচ্ছা জানান এবং সব ধর্মীয় উৎসব শান্তি, স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে পালনের আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..