শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকদের সঙ্গে মতবিনিময়: লটারিতে উপহার: সিদ্ধিরগঞ্জে ফাহিম কনস্ট্রাকশনের ব্যতিক্রমী আয়োজন মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে সীরাতুন্নবি (স.) উদযাপন ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ঋণের টাকাই কাল হলো পলাশের, দুই অবুঝ সন্তানকে কোলে নিয়েই ঘাতক স্ত্রী আদালতে মোরেলগঞ্জে জন্মাষ্টমীর শোভাযাত্রায় জনস্রোত, সম্প্রীতির বার্তায় মুখরিত শহর বরগুনা হাসপাতালে নার্সকে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেশ ও জাতির স্বার্থে আর্দশ নাগরিক গঠনের বিকল্প নেই – প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি অবৈধ ড্রেজার ব্যবসায়ী সেই ছাত্রদল নেতা বহিষ্কার বেতাগীতে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড-জরিমানা

মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে সীরাতুন্নবি (স.) উদযাপন

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সীরাত ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সীরাতুন্নবি (স.) উদযাপন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মোরেলগঞ্জ মডেল একাডেমি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোরেলগঞ্জের মীম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, সহনশীলতা এবং সমাজ গঠনে তাঁর অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আবুল হাসান, এইচ এম সাখাওয়াত হোসেন, প্রভাষক মোঃ মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মাসুদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম ও মাওলানা খাইরুল বাসার।

মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ রুবেল বলেন, “মহান আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীরা যেন নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে—সেই লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

দিনব্যাপী এ আয়োজনে মোরেলগঞ্জ মডেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..