রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী থানার ওসি জেলার শ্রেষ্ঠ, পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য সান্তাহারে সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে মারধর থানায় অভিযোগ নান্দাইলের সাবেক এসিল্যান্ড ফয়জুর রহমান রাজবাড়ী সদর ইউএনও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান-------------ছবি: সংগৃহীত

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির তৃতীয় সভায় এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।

বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে অভিন্ন কাঠামোয় এনে আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাস ও সনদ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সমন্বয়ের অভাবে বিদ্যমান অনেক প্রশিক্ষণ ও সনদ কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না। এ সমস্যা সমাধানে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন তিনি।

সভায় খাতভিত্তিক দক্ষতার চাহিদা বিশ্লেষণ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..