সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ............................................ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে আদালতকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত করতে পারবো। বিচার করবে আদালত, আমরা সব ধরনের সহযোগিতা করবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন তুহিনের কাছ থেকেই ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। পরে সে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিন তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা অংশ নেন।

পরে সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেওয়া মানুষ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..