বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩

বেতাগী (বরগুনা) প্রতিবেদক :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৬০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে বখাটে যুবক ফয়সাল মৃধা ( ২২)‘র বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা ও প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দেশ জুরে নিন্দার ঝড় ওঠে।

পরিবারের অভিযোগ, হামলায় ওই শিশু শিক্ষার্থীর মুখমণ্ডল মারাত্মক যখম ও কাঁচা তিনটি দাঁত উপড়ে ও দুটি দাঁত ভেঙে গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বরগুনা জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়।

এর পরপরই অভিযুক্ত বখাটে যুবক ফয়সাল মৃধার মা মোসা. শিরিন বেগমকে আটক করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করলে অভিযান চালিয়ে প্রধান আসামী ফয়সাল মৃধা ও তার ভাই মো: সিফাত মৃধাকে আটক করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..