বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে মো. ইমরান শেখ (২৫) নামে এক যুবক প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। সিলেট ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় বাস থেকে নেমে যাওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ইমরানকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরানের বড় ভাই মো. সাগর শেখ তার ভাইয়ের সন্ধানে গণমাধ্যম ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

নিখোঁজ ইমরান শেখ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের মো. আবুল শেখের ছোট ছেলে। পরিবারের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না এবং নিজের নাম-ঠিকানা কিংবা পরিবারের ঠিকানাও সঠিকভাবে বলতে সক্ষম নন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বড় ভাই সাগর শেখ জানান, গত ১৯ আগস্ট ইমরান তার স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সিলেট ভ্রমণে যান। পরে ২১ আগস্ট সিলেট থেকে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উজান-ভাটি বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে যান ইমরান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং সংশ্লিষ্ট থানায় খোঁজখবর নিয়েও এখন পর্যন্ত ইমরানের সন্ধান পাননি বলে জানান সাগর শেখ।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের সময় ইমরানের পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও কালো প্যান্ট। তার গায়ে ট্যাটু রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার একটি ছবি দিয়ে বিভিন্ন স্থানে সন্ধান চালানো হচ্ছে।

কেউ ইমরান শেখের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: মো. সাগর শেখ — ০১৮২৪-৪৮৪৩৮৮।

পরিবারের পক্ষ থেকে ইমরানের সন্ধানে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..