বরগুনার পাথরঘাটায় সাগরপথে আসা ভারতীয় কাপড়ের বড় একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রলার ও ট্রাকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীর নির্জন তীরে অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট সারতাজের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় গভীর সাগর থেকে আসা একটি ট্রলার থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিপুল পরিমাণ কাপড় ট্রাকে তোলার সময় পাঁচজনকে আটক করা হয়। তবে সেখান থেকে কয়েকজন পালিয়ে যায়!!
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট জানান, জব্দকৃত কাপড়ের সংখ্যা গণনা চলছে। জব্দ তালিকা সম্পন্ন হওয়ার পর প্রকৃত পরিমাণ ও মূল্য নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।