শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে ভিটা নিয়ে বিরোধ, ঘর তুলতে বাধা সৌদিপ্রবাসী জসিমকে নান্দাইল চৌরাস্তায় ‘দুর্বার তারুণ্য’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওরাবুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৫৫ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া নান্দাইলে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা বিআরডিবি মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে মোরেলগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আকতারুজ্জামান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, বাংলাদেশ কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমানসহ উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..