শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রিজভীর সঙ্গে জাফর ইমাম সিকদারের সৌজন্য সাক্ষাৎ ইয়াবা উদ্ধারের পরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পরদিন রাজপথে এলাকাবাসী প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বেতাগীর কাউনিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৬১৪৪ বার পঠিত

বেতাগীর কাউনিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার(২৩ জানুয়ারি) বেতাগী উপজেলার কাউনিয়া বাজারে বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে পাকা, আধা পাকা ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এলাকায় সরকারি জায়গা দখল করে এক শ্রেনীর মানুষ দীর্ঘদিন যাবত বিভিন্ন দোকান-পাট, ক্লাব ও বাড়িঘর নির্মান করে ভোগ দখল করে আসছিল। এসব অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি জমি উদ্ধারের জন্য ওই এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রইসুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..