শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

মত পাল্টালেন সানিয়া মির্জা

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬২৪৬ বার পঠিত

সম্প্রতি টেনিস নিয়ে নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়েছিলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। এই মৌসুম শেষেই টেনিসকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার কদিন না যেতেই তাঁর মুখে অন্য সুর। অবসরের সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াহুড়ো করেছেন বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল মঙ্গলবার মিক্সড ডাবলসেও হেরে যান সানিয়া। মিশ্র দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলীয় জুটি জেসন কুবলার এবং জেমি ফার্লিসের কাছে হারে সানিয়া ও রাজিব রামের জুটি। ম্যাচটিতে ৪-৬, ৬-৭ (৫-৭) গেমে হেরে যান ভারতীয়রা। এরপর ধারণা করা হয়, এটাই হয়তো কোর্টে শেষ লড়াই সানিয়ার। কিন্তু ম্যাচ শেষ হতেই উল্টো আভাস দিলেন সানিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে নিজের সিদ্ধান্ত নিয়ে সানিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খুব গভীর ভাবে ভাবিনি মনে হচ্ছে। সত্যি বলতে আমার এখন মনে হচ্ছে, খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এই ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে।’

ভারতীয় তারকা আরো বলেন, ‘ম্যাচ জিততেই আমি টেনিস খেলছি। যত দিন খেলব, এ ভাবেই জেতার জন্যই খেলব। আমাকে অনেক দিন ধরে চেনো। এমন নয় যে, অবসরের কথা মাথায় নিয়ে আমি খেলছি। আমি টেনিস উপভোগ করি, তাই খেলছি।’

সানিয়ার কথায় স্পষ্ট যে তিনি এখনই কোর্ট ছাড়ছেন না। তিনি বলেন, ‘টেনিসের প্রতি আমার দৃষ্টিভঙ্গি এখনও একই রকম আছে। ১০০ শতাংশ দিতে চাই। কখনও সফল হব, কখনও হব না। কিন্তু আমি ১০০ শতাংশ দিয়ে যাব।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..