বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের সঙ্গে বাণিজ্যে জোর এরদোয়ান-তারেক রহমানের বৈঠকে পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে বিশেষ ক্ষমতা আইনে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা কাঠালিয়ায় ট্রলির ধাক্কায় পথচারী নিহত মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতা কার্যক্রম পেল জেলা প্রশাসকের সম্মাননা ক্রেস্ট বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক প্রচারণা ও নাটিকা পরিবেশন আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস

পটুয়াখালীতে প্রধান নির্বাচন কমিশনারের স্মার্ট কার্ড বিতরণ

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৬০৯২ বার পঠিত

তিন দিনের সরকারি সফরে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল পটুয়াখালীতে অবস্থান করছেন।

২১ডিসেম্বর২০২২(বুধবার) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এসে পৌঁছলে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার তাকে অভিবাদন জানায়। এরপর বেলা ১১ঃ৩০ এ পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিস এর আয়োজনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগ এ কে এম হুমায়ুন কবির, আইডিয়া (IDEA) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা ও স্থানীয় ভোটাররা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচন কমিশনের (ইসি) ওপর আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো চাপ নেই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যে নির্বাচন কমিশন বলেন ,এটা সরকারের বিষয়, তারা এ ব্যাপারে আলোচনা করবে।যথা সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে কমিশন। ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন ,আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নেবে। বিএনপি’র মত বড় দল যদি নির্বাচনে অংশ নেয় তবে নির্বাচন আরো অংশগ্রহণমূলক হবে।

সিইসি বুধবার রাতে পটুয়াখালী সার্কিট হাউজে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিনে পটুয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় রাত্রি যাপন করবেন সিইসি। এরপর শুক্রবার তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..