রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন: সভাপতি স্বপন , সাঃ সম্পাদক জাকারিয়া

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬০০২ বার পঠিত

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের নির্বাচনে দুটি সদস্যপদ ব্যাতীত সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৯টি পদে নির্বাচিত হয়েছেন স্বপন ব্যানার্জী ও জাকারিয়া হৃদয় প্যানেল।

বুধবার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের (২০২৩ মেয়াদে) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক হয়েছেন জাকারিয়া হৃদয়।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফরিন জাহান নিনা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান।

৬টি কার্যকরী পরিষদে নির্বাচিত হয়েছেন জালাল আহমেদ, আতিকুল আলম সোহেল, বিলাস দাস, মোঃ মশিউর রহমান বাবলু, মোঃ মোখলেছুর রহমান ও শংকর লাল দাস।

উক্ত নির্বাচনে ভোট গ্রহণ করেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম কর্তৃক মনোনীত নির্বাচন কমিশনার পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।

তাকে সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মু. শাহাবুদ্দিন মুন্সি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আমিন খান শমীম ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান।

এ নির্বাচনে শান্তি শৃংখলায় নিয়োজিত ছিলেন এস আই দ্বীপায়ন এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের নির্বাচিত প্রতিদ্বন্দী প্রার্থীদেরসহ সম্মানিত সকল ভোটার সদস্যকে এবং সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..