শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবহেলিত রাজগাতী ইউনিয়নকে আংশিক নয়, পুরোপুরি সহযোগিতা করব: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার রাজধানীতে ফের বাড়ল সবজির দাম আমতলীতে স্থিতাবস্থা আদেশের মধ্যে জমিতে ঘর নির্মাণের অভিযোগ, যুবদল নেতাকে আটকে রাখার দাবি তাড়াইলে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি মোরেলগঞ্জে কথিত দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতী গ্রেপ্তার মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য বেপজার সাথে আইবিএফ-এর চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৭২ বার পঠিত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) এবং বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে কর্ণফুলী ইপিজেডের নারী প্রকল্পের ভবন-ভূমিতে হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার বেবজার প্রধান নির্বাহী কার্যালয় ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি, পিএসসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: কাজী শহীদুল আলম, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুরের উপস্থিতিতে বেপজার নির্বাহী পরিচালক (প্রশাসন) জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী এবং আইবিএফ-এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব কালাম মোঃ আবুল বাশার, কেইপিজেড-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ জিল্লুর রহমান ও আইবিএফ এর সিএফও জনাব কবির উদ্দিন, সিনিয়র ম্যানেজার এ্যাডভোকেট মো: মজিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..