শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মশাল মিছিল

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৮৩১ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মশাল মিছিল করেছে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদ।

শনিবার সন্ধ্যায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে আরম্ভ হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা গন অধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়া,
কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহজালাল সাদিক, উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি আউলাদ হোসেন, সাধারণ সম্পাদক রশিদ রানা সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম , অর্থ সম্পাদক আমির হামজা , যুব অধিকার পরিষদ জাহাপুর ইউনিয়নের সভাপতি মাইনাস ওয়ান (রাশেদ), উপজেলা ছাত্র অধিকারের সাবেক সহ-সভাপতি সানভীর আহমেদ মহসিনসহ দলের নেতা কর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..