বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে জোর পূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৮৫৬ বার পঠিত
বেতাগীতে জোর পূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ ---- সংগৃহীত ছবি

বরগুনার বেতাগীতে জোর পূর্বক জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ১ নং বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের ফয়জউদ্দিন মৃধার ছেলে মেম্বার আলী ও তানজের আলী মৃধার ছেলে আমান মৃধার বিরুদ্ধে।

অভিযোগকারি আঃ বারেক মিয়া বলেন, বেতাগী থানাধীন ১নং বিবিচিনি ইউপির ফুলতলা, মৌজার জেএল নং -০২ এসএ খতিয়ান নং-৫৮১, ২৪ শতাংশ জমি আমার পৈত্রিক, কবলা ও বিবাদীদের এজমালি সম্পত্তি। আমার পৈত্রিক ক্রয়কৃত সম্পত্তি আমাকে বুঝাইয়া না দিয়া জোরপূর্বক ভোগদখল করে আসছে মেম্বার আলী ও আমান মৃধা।

অভিযোগ সুএে জানা গেছে, বিরোধের বিষয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে একাধিকবার শালিসি করলেও কিন্তু অভিযুক্তরা তা না মানে না এবং জমি মাপজোপ করতে ও রাজি হয় না। তাছাড়া গত ০২/০৬/২০২৫ ইং তারিখে আমার জমিতে থাকা মেহগনি গাছ বিক্রি করি কিন্তু অভিযুক্তরা তাতেও বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রান নাশেরও হুমকি দেয়।

পরে আমি আবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আবার সালিশ বসাই তখন তারা রোয়েদাদ দিয়ে গাছ কাটতে বলে এবং গাছ কাটি পরে সেখানেও অভিযুক্তরা আমার ২ টি গাছ বাঁধা দিয়ে আটকে রাখে। এ বিষয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই বিরোধ নিরসন চাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..