মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মির্জাগঞ্জে অসহায় প্রতিবন্ধীকে চায়ের দোকান দিলেন নির্বাহী কর্মকর্তা

জিয়াউর রহমান মির্জাগঞ্জ প্রতিনিধি পটুয়াখালী:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮২৫ বার পঠিত
মির্জাগঞ্জে অসহায় প্রতিবন্ধীকে চায়ের দোকান দিলেন নির্বাহী কর্মকর্তা ---- সংগৃহীত ছবি

বাবা প্রতিবন্ধী ছিলেন, বাবা ৭ বছর আগে মারা গেছেন, মা সে অসুস্থ, কোন কাজকর্ম করতে পারেনা, ভাই সে প্রতিবন্ধী, আমি নিজেও প্রতিবন্ধী, গরিব মানুষ উপার্জন করার মত কোন লোক নেই, সংসার চলে না, মা অসুস্থ শরীর নিয়ে অন্যের বাড়িতে কাজ করে।

একদিন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে গেলাম, অফিসে গিয়ে নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম মহোদয়ের কাছে সমস্যাগুলো বললাম। তিনি কথাগুলো শুনে আমার দিকে তাকিয়ে রইল।

নির্বাহী কর্মকর্তা মহোদয় চিন্তা করে আমাকে বললো তোমাকে আমি ১০০০ বা ২০০০ টাকা দিয়ে সাহায্য করবো না। তোমাকে যদি একটি দোকানের ব্যবস্থা করে দেই, তুমি কি দোকান চালাতে পারবে, আমি বললাম স্যার পারবো। তখন নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম মহোদয় মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলেন, তখন সমাজসেবা অফিসার নির্বাহী কর্মকর্তাকে বললেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান আওতায় ৫০০০০ টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে। যেই কথা সেই কাজ।

শুরু করলেন অফিসিয়াল প্রক্রিয়া, প্রক্রিয়া শেষে অসহায় প্রতিবন্ধী মোসাম্মৎ সিমার পাশে দাঁড়ালেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ২০২৫ – ২৬ অর্থবছরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫০ হাজার টাকা অনুদান দিয়ে চায়ের দোকান ও মালামাল প্রদান করেছেন প্রতিবন্ধী মোসাম্মৎ সিমাকে।

প্রতিবন্ধী সিমা বলেন, স্যারের প্রতি অনেক খুশি, এই দোকানের মাধ্যমে কিছুটা অভাব দূর হবে।

সমাজসেবা অফিসার আমিনুল ইসলাম বলেন, আমরা তার পাশে আছি। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,
তিনি আমার কাছে এসে তার সমস্যাগুলো বলেন, তারা একটি অসহায় পরিবার তাদের উপার্জন করার মত কেউ নেই,তিনি প্রতিবন্ধী একটি মেয়ে তাকে স্থায়ী একটি উপার্জনে ব্যবস্থা করে দিয়েছি।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..