রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

ওবায়দুল কাদেরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৭৮ বার পঠিত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

ফ্রান্সের রাষ্ট্রদূত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গঠনকারী ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে মালরোর ভূমিকা নিয়ে ইতিহাসবিদ সন্টে চরেন এর ফরাসি ভাষায় লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..