বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে: সৈয়দ আহমদ শফী আশরাফী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬১১৯ বার পঠিত
হযরত মুহাম্মদ সা. শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তাঁর পর আর কোন নবী আসবে না। এটা হলো সকল মুসলমানদের আকিদা ও বিশ্বাস। যদি কেউ নবী মুহাম্মদ সা. কে শেষ নবী না মানে, অন্য কাউকে নবী মানে তাহলে কুরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী সে কাফের। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে স্বয়ং হযরত মুহাম্মদ সা. বলেন- আমি সর্বশেষ নবী। আমার পর আর কোন নবী নাই।
সুতরাং কাদিয়ানী সম্প্রদায় মিস্টার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। ফলে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তাই, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে।
গত ১০ মার্চ ঢাকার লালবাগে অবস্থিত মদিনাতুল উলূম দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী লালবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব, প্রধান বক্তা ছিলেন মাওলানা এহতেরামুল হক কাসেমী পীর সাহেব উজানী, মুফতী ফয়জুল্লাহ সাহেব মঈনে মুহতামিম লালবাগ মাদরাসা , মাওলানা মুফাজ্জল হোসাইন সাহেব শিক্ষাসচিব যাত্রাবাড়ি বড় মাদরাসা, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান চেয়ারম্যান মহানগর কমপ্লেক্স, প্রধান মেহমান ছিলেন আলহাজ্ব মুকাদ্দেস হোসেন জাহিদ কাউন্সিলর ২৪ নং ওয়ার্ড।
উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী আল আমিন মাসউদ বিন আলম মাহমুদী সাহেবের দিকনির্দেশনায় মাহফিল পরিচালনা করেন জনাব আলম হাওলাদার ও হাফেজ মাসুম বিল্লাহ।
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে কাফের বা অমুসলিম ঘোষণা করা হয়েছে।  বাংলাদেশে তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মকর্ম পালন করুক আমাদের কোন আপত্তি নাই। কিন্তু সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত করলে তা মেনে নেওয়া হবে না। ইসলামের নামে, নবুওয়াতের নামে ধোঁকা দিলে প্রতিহত করা হবে। সালানা জলসার নামে প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। পঞ্চগড়ের মুসলিম তাওহিদী জনতা ফুঁসে ওঠে। ফলে, অপ্রিতিকর পরিস্থিতি জন্ম দেয়, এতে ২ জন মানুষ নিহত হয়। আগামীতে আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীরা যেন আর কোন জলসার আয়োজন করতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..