মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

তামাক নিয়ন্ত্রণ আইনের নিশ্চিত করণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৫৯৭৬ বার পঠিত
বরগুনার বেতাগীতে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ, তামাক চাষ নিয়ন্ত্রণ ও তামাক নয়,খাদ্য ফলানো এবং তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ নিশ্চিত করণের দাবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে ১২ টায় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের মাধ্যমে তার কার্যালয় বরগুনা জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় ইকোনোমিক ভিলেজ ডেভেলপমেন্ট- ইভডা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহমেদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, নওয়াব হোসেন নয়ন. উপজেলা যুব রেডক্রিসেন্টের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান মো: আরিফ সুজন ও বেতাগী পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটের সহ দল নেতা মাহামুদ হাসান অমিক উপস্থিত ছিলেন।
এতে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে ধূমপান,তামাক,জর্দা,গুল,এ জাতীয় সকল তামাকজাত দ্রব্য ব্যাবহাররোধে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত সকলনীতি সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে ও আশে-পাশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করণ, স্থানীয় পর্যায়ে পাবলিকপ্লেসে প্রকাশ্যে ধূমপান বন্ধ করে অধূমপায়ীদের সুরক্ষা নিশ্চিত করণ, তামাক কোম্পানীর অবৈধ বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি হাতে পেয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, তামাকের বহুমাত্রিক ক্ষতি বিবেচনায় নিয়ে তামাক চাষ কমাতে পারলে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথ ত্বরান্বিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..