বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৬০২১ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আলীম (৩৫) নামে একজন মারা গেছেন৷

বুধবার (৩১ মে) বিকেলে উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শেখ আলীম যাত্রাপুর গ্রামের সিকিম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে শেখ আলীম বাড়িতে ঘরের ফ্যানের বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শেখ আলীম নিজ বাড়ির বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..