রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তাড়াইলে ভিজিএফ’র চাল পাচ্ছে ২৪ হাজার ৪৫৩টি পরিবার

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫৯৫২ বার পঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের মাঝে শুরু হয়েছে চাল বিতরণ। এরই ধারা বাহিকতায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে ২৪ হাজার ৪’শ ৫৩টি পরিবারে মাঝে ২৪৪ দশমিক ৫৩০ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে উপজেলার সাতটি ইউনিয়নে ২৪ হাজার ৪৫৩টি দুস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচির (ভিজিএফ) কার্ডের বিপরীতে ২৪৪ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। গত রবিবার (১৮ জুন) থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন বলেন, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের মাঝে এ চাল বিতরণের জন্য আমি প্রত্যেকটি ইউনিয়নে নিজে তদারকি করছি। তাছাড়া দ্রুত চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি, পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্হ অতিদরিদ্রদের অগ্রাধিকার দিতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..