রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বরগুনায় আ: স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি ( বরগুনা):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৬০৪৪ বার পঠিত

বিদেশীদের সামনে মাথা নত করবে না আওয়ামী লীগ। মাথা নত করতে হলে জনগণের সামনে করবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ জুলাই) সিরাজ উদ্দিন মিলনায়তনে সকাল দশটায় জমকালো আয়োজনে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রধান বক্তা ছিলেন আফজালুর রহমান বাবু।

অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, অ্যাড.আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি, অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (এমপি), সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বরগুনা জেলা শাখা, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরগুনা জেলা শাখা ও চেয়ারম্যান, জেলা পরিষদ, বরগুনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুলতানা নাদিরা (এমপি), সংরক্ষিত মহিলা আসন-৩১৫। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক, এ.কে.এম আজিম, সাংগঠনিক সম্পাদক, আবিদ আল হাসান, উপ কৃষি সম্পাদক, এম. আফসারুজ্জামান, জাতীয় পরিষদ সদস্য, আসাদুজ্জামান রনো।

স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন এর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সভাপতি কে. এম. আঃ রশিদ।

কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আল হাসান বলেন, মাদক কারবারী সন্ত্রাসীদের স্বেচ্ছাসেবকলীগে স্থান হবে না বলে নিশ্চিত করেছেন। যারা বিতর্কিত নৌকার বিরোধীতা করেছেন তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারাও থাকতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ কোন বিদেশী অপশক্তির কাছে মাথা নত করবে না। মাথা নত করতে হলে জনগণের কাছে করবে। তিনি আরও বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি জামায়াত স্বাধীনতার বিপক্ষের শক্তিকে কাজে লাগাতে চায়। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..