বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

তাড়াইলে ১লাখ ১৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৯৯৫ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে সুনাই বিল হাওড়ে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ হাজার ৬শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ধলা ইউনিয়নের সুনাই বিল তৎসংলগ্ন প্লাবিত এলাকায় ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে এসআই গোলাম কবির ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৮টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে উপজেলা বালুর মাঠে নিয়ে আসা হয়। পরে রাত ৮টায় মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে প্র্রায় ১লাখ ১৫ হাজার টাকা মূলের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..