শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ

আমার বাবােরে ফেরত চাই!

জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৩৩ বার পঠিত

মালয়েশিয়ায় বুলডোজার-মোটরসাইকেল সংঘর্ষে মাহাবুব আলম ( ২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় মালয়েশিয়ার জহুর বারু জেলার স্টেট কুলাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে।

জানা যায়, নিহত মাহাবুব আলম ২০১৫ সালে কর্মের তাগিদে মালয়েশিয়া যায়। সে গত ৫ মাস আগে ছুটিতে দেশের বাড়ীতে এসে কিছুদিন পর বিয়ে করেন। পরে ছুটি শেষে আবার মালয়েশিয়া চলে যায়। দুর্ঘটনার সময় তিনি নিজ কর্মস্থলে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় ব্যাকে আসা একটি বুলডোজারের পিছন দিক থেকে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তার পিতা কান্না জড়িত কন্ঠে বলেন,ওরে বাবো আমার বাবোরে ফেরত চাই, তার মৃত্যুতে দেশের বাড়ী মির্জাগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার এবং স্বজনরা মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..