বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

৫০০ শয্যা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৫৬ বার পঠিত

বহু কাক্সিক্ষত ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই  উপলক্ষে তিনি এক বিশেষ মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপ্রধান অতি দ্রুত এই হাসপাাতালের নির্মাণ কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।
রাষ্ট্রপতি বলেন, আজ ঈদে মিলাদুন্নবী, আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী তাদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। আজ আবার জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
তিনি প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাংবাদিকদের কাছে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পটভূমি তুলে ধরেন।
উচ্ছ্বসিত রাষ্ট্রপতি বলেন, “আজকের দিনটি পাবনাবাসীর জন্য মহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রীর জন্মদিনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত।”
তিনি বলেন, একটি মেডিক্যাল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সাথে একটি আধুনিক হাসপাতাল থাকে। হাসপাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
তিনি বলেন, ২০০৮ সালে পাবনা মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি (হাসপাতাল) নিয়ে মাথা ঘামায়নি, চিন্তাও করেনি।
এসময় রাষ্ট্রপতির ছেলে মোঃ আরশাদ আদনান, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ বেসামরিক, সামরিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান এ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

রাষ্ট্রপতি গতকাল বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা আসেন।
গতরাতে তিনি পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।
রাষ্ট্রপতি আগামীকাল ঢাকা ফিরবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..