সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ পটুয়াখালী সদরে সৌদি বাদশাহর উপহার খেজুর বিতরণ তাড়াইলে জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ জ্বালানি পাম্প খোলা রাখা নিয়ে নিদের্শনা ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’ ফুলেশ্বরী নদী উদ্ধারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী ‘ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি’

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৭২ বার পঠিত

বাংলাদেশ ও সুইডেন আজ সবুজ জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং আইসিটি খাতে সুইডিশ বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এখানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে আসলে এসব বিষয় উঠে আসে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে রাষ্ট্রদূতকে বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ স্বদেশে প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান।
সুইডেনের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার সুইডিশ প্রতিপক্ষের অভিনন্দন পত্রও হস্তান্তর করেন।
এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী আজ দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) নতুন মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তারা বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..