শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে অসহায় শিশুদের মাঝে এসো গড়ি ফাউন্ডেশন’র পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৫৯৩৮ বার পঠিত

‘ঈদে কাপড় পাবে সব শিশুরা’ এই স্লোগানকে সামনে রেখে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং সমাজের অসহায় দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘এসো গড়ি ফাউন্ডেশনের’ উদ্যোগে রাজধানীতে বসবাসরত প্রায় শতাধিক অসহায়, এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদের পোশাক উপহার দেয়া হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে খিলগাঁও গভ: হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজের যারা বিত্তশালী আছে তাদের এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। যাতে করে গরীব পথশিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।

বক্তারা আরও বলেন, এই শিশুরা আমাদেরই সমাজের অংশ। এদের যাদি আমরা সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে আগামীর ভবিষ্যতে এই শিশুরা সমাজের বোঝা হয়ে আত্মপ্রকাশ করবে।

এসো গড়ি ফাউন্ডেশনের সভাপতি মো. রাইয়ান বলেন, এই সংগঠনের পথচলা শুরু হয় ২০১৬ সলে। পৃথিবীর সকল শিশুর মুখে ফুটবে রঙ্গিন হাসি, গড়ে উঠবে আলোকিত মানুষ হিসেবে। সেই লক্ষ্যেই আমাদের পথচলা। প্রতিবছরে ন্যায় এ বছরও আমরা এই শিশুদের মাঝে রঙ্গিন কাপড় উপহার দিতে পেরে আনন্দিত। এছাড়াও আমরা তাদের পরিবারে ঈদের বাজার থেকে শুরু করে তাদের পড়াশোনাসহ সার্বিক বিষয়ে বিশেষভাবে কাজ করছি।

এসো গড়ি ফাউন্ডেশনের সভাপতি মো. রাইয়ানের সভাপতিত্বে ও মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস এম এস মুরাদ, অলির তালুকদার সিদ্দিক, মো. শিপার ও এ বাবুল।

এছাড়াও ফাউন্ডেশনের সদস্য মিম ইসলাম, বৃষ্টি আক্তার, মো. মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, সালেহ ইবনে জসিম, আল-আমীন ও শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..