শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

ছাত্রদল নেতাকে হত্যায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক জয়পুরহাটে

জয়পুরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৬২৯৬ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন (২৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে।

এই ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। গত রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (২৪), পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫), ও যুবলীগ সদস্য আনিসুর রহমান (৩৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে যুবলীগ সদস্য আনিছুর রহমান শিপন এর সাথে বাদ-বিদন্ডার জেরে সেখানে বিএনপি নেতা ডালিমের একটি মটর সাইকেল পুড়িয়ে দিলে থানায় মামলা করতে আসেন বিএনপি ও ছাত্রদল নেতারা।

এ সময় থানার পাশে পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ৮-১০ জনের একটি দল বিএনপি ও ছাত্রদল নেতাদের ধাওয়া করে। ওই ধাওয়ায় পাঁচবিবি পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন পরে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনার পরই ৪ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..