শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে নান্দাইলে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ৩৪ কার্টুন খেজুর বিতরণ আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্ধ। সংঘর্ষে আহত-৭ তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড এখন ময়লার ভাগাড় আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১ ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদ (গ্যালাক্সি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা নদী আর সাগরে বন্দি রাঙ্গাবালী: যেখানে স্বাস্থ্যসেবা আজও এক বিলাসিতা

গণঅভ্যুত্থানের পর মুরাদনগরে প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৬৮ বার পঠিত

মো: রায়হান চৌধুরী , (কুমিল্লা) প্রতিনিধিঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে প্রথম বারের মতো আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পদ টিকিয়ে রাখতে আতঙ্কে আত্মগোপনে থাকা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, ওসিএলএসডি
সৈকত সেন গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আবদুর রহিম, জাকির হোসেন, বাহার খান, আবু মুছা আল কবির, আবুল বাশার খান, আবুল কালাম আজাদ, গোলাম কিবরিয়া, ইকবাল সরকার, কাজী তুফরীজ এটন, কাজী আবুল খায়ের, জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলি উল্লাহ, সৈয়দ সওকত আহাম্মেদ, আবু মুছা সরকার, কামাল উদ্দিন খন্দকার, আবদুস সামাদ মাঝি, আরমান মিয়া, তৈয়বুর রহমান তুহিন।

এসময় পরিবর্তি পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সভায় অংশ নিতে পেরে সকল চেয়ারম্যানরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..