শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করতে হবে

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৯১৫ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের প্রানকেন্দ্র চৌমাথা মোড়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। যুবদলের এ পথসভায় নুরুল ইসলাম নয়ন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করতে হবে।

রোববার ৩রা নভেম্বর দুপুরে পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদ এর সঞ্চালনায় পৌর যুবদলের আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম নাজু।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সহ- সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউনুছ আলী দুখু, এ্যাডঃ আল আমিন,আজাদুল আকন্দ, উপজেলা যুবদলের সিঃযুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদলের আহবায়ক লতিফ, সদস্য সচিব হেমাইদুল, সিঃযুগ্ম আহবায়ক পলাশবাড়ী যুবদলের কান্ডারী রাজু আহমেদ, রুহুল আমিন, যুগ্ম আহবায়ক সুমন প্রমুখ।

পথসভা শেষে পলাশবাড়ীর চৌমাথায় পথচারী ও দোকানদারের মাঝে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..