শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

হাইকোর্টের আদেশে নোয়াখালীতে এক ইউপির নির্বাচন স্থগিত

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৯২ বার পঠিত

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিলের রিট আবেদনের আলোকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, নোয়াখোলা ইউপি নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের একটি অনুলিপি পেয়েছেন। তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি। নির্বাচন কমিশনের আদেশ পেলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত প্রদান করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..