শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

এনএসআই পরিচয়ে প্রতারণায় রাজশাহীতে আটক ১

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭০ বার পঠিত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সহ সরকারি বিভিন্ন দপ্তরের ভূঁয়া কর্মকর্তা সেজে প্রতারণার দায়ে রাজশাহীর বাঘায় দুলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর পিত্রালয় থেকে তাকে আটক করা হয়।
সে উপজেলার আহমোদপুর গ্রামের মৃত: আব্দুস সামাদ আলীর ছেলে।
রাজশাহী রেঞ্জ অ‍্যাডিশনাল এসপি ( হেড কোয়ার্টার ) সূত্রে জানা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই ) সদস‍্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের ভূঁয়া পরিচয়পত্রে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাত করেন দুলাল হোসেন। বিষয়টি রাজশাহী রেঞ্জ ডিবি পুলিশ অবগত হয়ে বুধবার রাতে তার অবস্থান নিশ্চিত করে উপজেলা সদরের একটি বাসায় অভিযান পরিচালনা করেন ।

এ সময় ওই বাসা থেকে এনএসআই ভুূয়া একটি কার্ডসহ সরকারি বিভিন্ন দপ্তরের আই ডি কার্ড, মোবাইল, সিমকার্ড এবং প্রতারণার বিভিন্ন সামগ্রী জব্দ পূর্বক তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডিবি কার্যালয়ে রেখে তাকে জিঙ্গাসাবাদ করা হয়।

তার বিরুদ্ধে ভুয়াঁ পরিচয়পত্র ধারন ও বিভিন্ন মানুষের সঙ্গে নানা কৌশলে প্রতারণা করে টাকা আত্মসাতের মামলা রুজু পূর্বক আজ সন্ধ্যায় ১০ ডিসেম্বর (শুক্রবার) বাঘা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। মামলার তদন্তের স্বার্থে ভুক্তভোগী এবং অন‍্য কেউ জড়িত আসে কিনা সে বিষয়ে এখন বলা সম্ভব হচ্ছেনা। পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ সংক্রান্ত কোন আসামি থানায় এখনও হস্তান্তর হয়নি। আসামি হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া সম্পাদিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..