শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮৪ বার পঠিত

বরগুনার বেতাগীতে এবার মাদক কারবারি ও চাঁদাবাজদের সতর্ক করতে মাইকিং করেছে বিএনপি। গত মঙ্গলবার পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালানো হয়। বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা। তবে অনেকের মতে দলীয় নেতা-কর্মীকে নিয়ন্ত্রণে ব্যর্থতাও
বলছেন ।

তাঁরা জানান, বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। বিএনপি মাইকিং করে চাঁদাবাজির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন স্থানীয় প্রশাসন কঠোরভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটাই দাবি তাদের।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেতাগী উপজেলায় মাদক কারবারি ও অসাধু লোকজন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে ও সালিস–বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে।

তাই মাদক কারবারি, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এসব কার্যক্রম সমর্থন করে না।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..