শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

তাড়াইলে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৯৬ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে ৩’শ বস্তা ইউরিয়া সারসহ ১টি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। তাড়াইল সদর বাজারের এনায়েত সুপার মার্কেটের সামনে এ গাড়িটি জব্দ করা হয়।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২ টায় স্থানীয় লোকজন সারের বস্তা ভর্তি একটি ট্রাক আটক করে থানায় খবর পাঠালে এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাড়াইল বাজার এনায়েত সুপারমার্কেটের সামনে থেকে ৩০০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি থেকে ধলা ইউনিয়নের সেকান্দরনগর বাজারের দেওয়াটি এন্টারপ্রাইজ ৩’শ বস্তা ইউরিয়া সার তাড়াইল বাজারে প্রবেশ করানোর সময় স্থানীয় লোকজন আটকায়। পরে পুলিশ গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পারছি জব্দকৃত সারের মালিক জাওয়ার ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ইসলাম ট্রেডার্সের সাব ডিলার দেওয়াটি এন্টারপ্রাইজের মালিক সবুজ মিয়া।

বিষয়টি নিশ্চিত করে তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, সারের বস্তা ভর্তি ট্রাকটি স্থানীয় লোকজন আটকিয়ে থানায় খবর দিলে আমরা সারসহ ট্রাকটি জব্দ করি। এসময় সারের প্রমাণ হিসেবে দেওয়াটি এন্টারপ্রাইজ নামে একটি দোকানের নামে ভাউচার পাওয়া যায়, যার ঠিকানা ধলা ইউনিয়নের সেকান্দরনগর বাজারে। ট্রাক সহ ৩’শ বস্তা ইউরিয়া সার থানায় আটক রয়েছে। দেওয়াটি এন্টারপ্রাইজের মালিকের অনুসন্ধান চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি আবুবক্কর সিদ্দিকী বলেন, জব্দকৃত সারের মালিক ও সারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় ও তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমানকে মৌখিক নির্দেশনা দিয়েছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..