রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোন টাকা দেয়নি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৮৭৩ বার পঠিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ তৈরি করেছে। এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এসব মসজিদের ব্যাপারে  তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে, খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেখানে তিনি মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে যে অনেকেই বলছেন, সেটা না হলে অর্ধেক খরচে করা যেতো। সে বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেগুলো তারা তদন্ত করে দেখবে।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলন আছে, সেখানে অনেক আন্তর্জাতিক নেতারা আসেন। অধ্যাপক ইউনূস ওই সম্মেলনে কথা বলবেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সম্মেলনের বাইরেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’

প্রেস সচিব আরও বলেন, ‘ছয়টি সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, যা প্রায় ২ হাজারের মতো। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, সেগুলোর জন্য আসলে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। নীতিগতভাবে নির্দিষ্ট মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়ন করতে পারে। সেগুলো  প্রশাসনিক সিদ্ধান্ত, এগুলোর সঙ্গে অর্থেরও সংশ্লিষ্টতা তেমন নেই। সেই সিদ্ধান্তগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায়, সেজন্য আজকে প্রধান উপদেষ্টা বলেছেন।’

তিনি বলেন, ‘এটা নিয়ে কাজ চলছে। এক্ষেত্রে একটি নথি তৈরি করা হচ্ছে, কোন কোন কাজগুলো করা হবে এবং এই সিদ্ধান্তগুলো প্রতিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা তাদের মতো করে এই কাজগুলো বাস্তবায়ন করবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..