বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

রাজধানীর সাত কলেজের সমন্বয়ে তৈরি হচ্ছে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫৯১৯ বার পঠিত

আজ ১৬ মার্চ, রবিবার, সকাল ১০:০০ টা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফয়েজসহ আর ও অন্যদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় রাজধানীর সরকারি সাত কলেজের একটি আলাদা বিশ্ববিদ্যালয় নাম নির্ধারণ করা হয়,ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।এই নামে সরকারি সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে।

এই সাতটি কলেজ গুলো হচ্ছে – ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ,কবি নজরুল সরকারি কলেজ,সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এসব কলেজ গুলোতে প্রায় ২ লাখ শিক্ষার্থী আছে। ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকেই এই শিক্ষার্থীদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।যেমন :পরীক্ষার ফলাফল সংক্রান্ত সমস্যা, শিক্ষক সংকট, পাঠদানের সমস্যাসহ আর ও নানা রকম ইস্যুতে।এসব নিয়ে তারা অনেকবার আন্দোলন ও করেছেন। অবশেষে সরকার তাদের দাবি বাস্তবায়ন করলো।

প্রত্যাশা করা যাচ্ছে যে, এই নতুন বিশ্ববিদ্যালয়ের দারা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..