শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুরাদনগরে সেই নারীর ঘটনায় চার আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত

মুরাদনগর থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হওয়া চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লার আমলি আদালত ১১-এর বিচারক মমিনুল হক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার এসআই ও মামলার আইও রুহুল আমিন।

চার আসামির প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন। আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আসামিরা হলো মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।

প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামে বসত ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতার সুমন, রমজান, আরিফ (বাবু)ও অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে বেদম মারধর করে। শনিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। অপরদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ফজর আলীকে গ্রেফতার করা হয়। সে বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..