শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৯৭৭ বার পঠিত

নান্দাইলের মুশুলী বাজারস্থ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০মার্চ) বিকেল ৪টায় উপজেলার মুশুলী বাজারস্থ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আঞ্চলিক) সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব নাদিরা বেগম শিল্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, মোঃ ইখতিয়ার উদ্দিন শাহীন। তিনি বলেন, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্লোগান হল- জীবনের সাথে, জীবনের পরে, অর্থাৎ একজন মানুষের সঞ্চিত টাকা জীবিত অবস্থায় লভ্যাংশ সহ ফেরৎ দিবো আর যদি অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবারকে আমরা সেটা ফেরৎ দিবো।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: হেদায়েত হোসেন আকাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ শফিকুল ইসলাম শাওন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন প্রশাসন) মোঃ সাজিদ হোসেন (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..