শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান

আমির হোসেন (ঝালকাঠি):
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (জুলাই-আগস্ট বিপ্লব) সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ঝালকাঠির ১০ শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা অর্থ সহায়দা প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ। চেক বিতরণ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবীসহ নিহত মোট ১০ জনের পরিবারকে দুই লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জুলাই- আগস্ট বিপ্লবের রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে বেচে থাকবে। নিহত শহিদ পরিবার এবং তাদের সন্তানদের পাশে দাড়াতে হবে রাষ্ট্রসহ আমাদের সবাইকে। মনে রাখতে হবে হাজার শহীদের কারনেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..