বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

হয় কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো:সংবাদ সম্মেলনে অভিযোগ।

রাসেল মিয়া (বরগুনা) আমতলী:
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত

হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে হালিম মহুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেলের বাবা মজিবুর রহমান সিকদার। হালিম মহুরী ও তার সহযোগীদের ভয়ে তিনি ভীত। তার ভয়ে তিনি ঘর থেকে বের হতে পারছেন না। পুলিশ প্রশাসনকে দ্রæত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমা সিকদার বলেন, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ১৯৮৪ সালে কালু আকন, লতিফ ফকির ও আব্দুল আজিজের কাছ থেকে ১৯ শতাংশ জমি ক্রয় করি। ওই জমিতে ঘরবাড়ী নির্মাণ করে গত ৪১ বছর ধরে বসবাস করে আসছি। আমার ছেলে মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেল বর্তমানে আমেরিকা আছেন। গত ১০ দিন আগে আমি আমার জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করি। গত শনিবার হালিম মহুরী ও তার সহযোগীরা আমাকে ভবনের নির্মাণ কাজে বাঁধা দেয় এবং কাজ বন্ধ না করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে ঘর থেকে বাহিরে বের হতে পারছি না। তিনি আরো অভিযোগ করেন, হালিম ও তার লোকজন তাকে হুমকি দিচ্ছে, হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। মজিবুর রহমান পুলিশ প্রশাসনের কাছে হালিমের এমন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। সংবাদ সম্বেলনে তিনি আরো বলেন, হয়রানী করতে হালিম তার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ও আমার ছেলের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে। যা মানহানির সামিল। যে সকল আইডি দিয়ে মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন তারা যদি ২৪ ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে হালিম মহুরীর মেয়ে লিমা সায়েন্তি বলেন, আমি ব্যস্ত আছি। এ বিষয়ে কথা বলতে পারবো না।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দুই পক্ষের মধ্যে একটি জমি নিয়ে ঝামেলা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..