বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

নলছিটিতে পৃথক অভিযানে ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও মাদক কারবারীকে তিন মাসের কারাদণ্ড

আমির হোসেন (ঝালকাঠি):
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮৭৩ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালতে একটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার ২৮ এপ্রিল নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন অবস্থিত শুকতারা ব্রিকস এর স্বত্তাধিকারী করির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর্থদন্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

একইসাথে,পৃথক আরেকটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারার বিধান মোতাবেক লিটন মাঝি কে গাঁজা বহনের অপরাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।আটক লিটন মাঝি নলছিটি পৌরসভার অনুরাগ গৌড়িপাশা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে আটক লিটন মাঝি ঐ এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সহ আটক করে আভিযানিক একটি দল।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।তার নামে নলছিটি থানায় একাধিক মামলা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..