বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

ভোলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬১৯৬ বার পঠিত

ভোলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে মিলিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস। বক্তারা বলেন, ১২ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন। ২০০৮ সালের এই দিনে আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা দিন বদলের সনদ ‘রুপকল্প ২০২১’ এর মূল উপজীব্য হিসাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। তাই আজ আর ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে। সবাই এই সুবিধার আওতায় এসেছে। পৃথিবীর অনেক দেশের চাইতে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এগিয়ে আছে।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..