মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

অবশেষে বদলী হলেন বিয়ানীবাজারের এ্যাসিল্যান্ড

বিয়ানী বাজার (সিলেট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৯২৯ বার পঠিত

কোন তদবীর আর কাজে লাগেনি বিয়ানীবাজারের সহকারি কমিশনার (ভূমি-এ্যাসিল্যান্ড) কাজী শারমিন নেওয়াজের। গত রবিবার চুপিসারে তিনি অন্যত্র বদলী হয়ে চলে গেছেন। তাঁর নতুন কর্মস্থল হবিগঞ্জের লাখাই। বিয়ানীবাজারের কর্মস্থলে তিনি নানা বিতর্কিত কাজের জন্য ব্যাপক সমালোচিত হন। তার বদলীর খবরে উপজেলা জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

জানা যায়, সহকারি কমিশনার (ভূমি-এসিল্যান্ড) হিসেবে যোগদানের পর কাজী শারমিন নেওয়াজ নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার এবং সেবা গ্রহীতার সাথে অসদাচরণ ও হয়রানির অভিযোগসহ বিস্তর অভিযোগ ভূক্তভোগী মানুষের মুখে মুখে।

এছাড়াও জমির আকার পরিবর্তন করে খাজনার রসিদ কেটে দেয়া, সরকারি জমি বন্দোবস্তের ক্ষেত্রে উৎকোচ আদায়, গোপনে বিরোধপূর্ণ জমির নামজারি করা, অবৈধ মাটিকাটা বন্ধে দূর্নীতির আশ্রয় নেয়াসহ নানা বিষয়ে সমালোচিত হন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..