বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বিয়ানীবাজারে কিষান-কিষানিদের ব্যস্ত সময়

বিয়ানী বাজার (সিলেট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৮৭২ বার পঠিত

বিয়ানীবাজারের গ্রামীণ জনপদের কিষান-কিষানিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান তুলতে। একদিকে ধান কাটা, অন্যদিকে চলছে ধান মাড়াই। একইসাথে চলে শুকানো। এ ধরনের কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন তারা। যেন দম ফেলার ফুরসত নেই। গরম ও বৃষ্টিতে মাঠে কৃষকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ধান কাটার পাশাপাশি চলছে মাড়াই-ঝাড়াইয়ের কাজ।
উপজেলার মুড়িয়া হাওরসহ অন্যান্য ছোটবড় হাওরের যেদিকেই চোখ পড়েছে – সেদিকেই দেখা যায়, বোরো ফসল তোলার মহোৎসব।

সারপারের কৃষক ময়না মিয়া জানান, আমার ৪ একর জমিতে বোরো ধানের আবাদ করেছি। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছি। তাজপুর গ্রামের কৃষক মো. আজাদ মিয়া বলেন, এবার আমি ২ একর জমিতে ব্রি-৮৮ জাতের ধান লাগাইছি। ফলন খুবই ভালো। প্রতি একরে ৫০ থেকে ৫৫ মণ ধান পাবো আশা করছি। ধান কাটা কাজে ব্যস্ত অস্থায়ী শ্রমিক রানা, সাজু ও গনেশ জানান, বোরো মৌসুমে আমরা ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করি। গত বছর মজুরি ছিল ৬০০ টাকা, এবার ৭৫০ টাকা পাচ্ছি। প্রচণ্ড গরম থাকায় খুব ভোরে কাজ শুরু করি।

বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। আবহাওয়া এরকম অনুকূলে থাকলে এবং শিলাবৃষ্টির মতো কোনো দুর্যোগ না ঘটলে এ বছর বোরো মৌসুমটি বিয়ানীবাজারের কৃষকদের জন্য একটি সফল অধ্যায় হয়ে থাকবে। তিনি কৃষকদের হাওর এলাকার বোরো ধান দ্রুত কেটে ঘরে তোলার আহবান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..