সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

তালতলীতে গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৮৮৯ বার পঠিত

বরগুনার তালতলীতে রাস্তার পাশে কাটা গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৪ মে) সকালে উপজেলার পচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে। তিনি আমতলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়ত তার বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে পাশের একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শরীয়ত নিহত হন এবং অপর দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, আলম প্যাদা নামের এক ব্যক্তি তার শ্রমিকদের দিয়ে মেশিনে গাছ কাটছিলেন। কিন্তু গাছ কাটার সময় কোনো ধরনের সতর্কতা চিহ্ন, বাঁশ বা সংকেত ব্যবহার করা হয়নি। এতে অনাকাঙ্ক্ষিতভাবে সড়কের ওপর গাছ পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা আলমগীর বিশ্বাস বলেন, “আমার ছেলের মৃত্যু ওই জায়গাতেই লেখা ছিল। আমি কোনো আইনি পদক্ষেপ নিতে চাই না।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..