মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

সবার চোখে ধূলা দিয়ে বিমানবন্দর ছাড়লেন মুরাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৬২২৪ বার পঠিত

ভিন্ন গেট দিয়ে বিমানবন্দর ছেড়েছেন ডা. মুরাদ আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে সাংবাদিকদের ফাঁকি দিয়ে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।

রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডা. মুরাদ বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন একজন ইমিগ্রেশন কর্মকর্তা। তবে এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন। তাই বিকেল থেকে ওই গেটে অবস্থান করছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

আজ রবিবার বিকেল ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপরই তাকে ইমিগ্রেশন কর্মকর্তার দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর তার সঙ্গে কথা বলছেন ইমিগ্রেশন এবং স্বাস্থ্য কর্মকর্তারা।

সূত্র জানায়, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় করছিলেন ডা. মুরাদ। কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ তিনি। দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তার। তাই আজই (রবিবার) দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, ডা. মুরাদ গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্য তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..