মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

মুরাদনগরে জামায়াত ও ইসলামী আন্দোলনের উদ্যোগে এক বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৮৭১ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে একজন মহিলার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে এ লাশ দাফন করেন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। লাশ দাফনে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মু. হাজী আবদুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক আবু বকর সরকার, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময়সহ উভয় সংগঠনের নেতাকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মহিলা মানুষিক ভাবে অপ্রকৃতস্থ এবং শারীরিক ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়েছিলেন। এক মাস পূর্বে স্থানীয় লোকজন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এক মাস ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে অনেকটা সুস্থও হয়েছিলেন। কিন্ত শুক্রবার (১৩ জুন) রাতে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খোঁজ করেও তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানা যায়।

হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, মহিলাটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সবাই তার অনেক খেয়াল রেখেছে। হাসপাতালের অনেক রোগীরা তাকে অনেক সময় সহযোগিতা করেছে। হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করা হোসনা আক্তার নামে এক কর্মচারী শুরু থেকেই তাকে অনেক সেবা যত্ন করেছেন বলেও তারা জানান।

মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বেওয়ারিশ লাশের কথা জানান এবং লাশের দাফনের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করেন। আমরা জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাশটিকে দাফন করার ব্যবস্থা করি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক বলেন, গত একমাস পূর্বে মহিলাটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন মানুষ। মহিলাটির স্মৃতিশক্তি ছিলো না এমনকি তিনি তার নাম ও পরিচয় বলতে পারতেন না। তার শরীরের দু এক জায়গায় চুলকানি ও ছিল। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সবাই মিলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। শুক্রবার রাত ৮:৩০ মিনিটে হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..