বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কিশোরগঞ্জের তাড়াইলে ভুয়া সাংবাদিক আটক

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৮৪৩ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের মেহের উদ্দিনের বাড়িতে ১৩ জুন (শুক্রবার) বিকেল ৫ টায় লোগোসহ মাইক্রোফোন হাতে ২ জন সহ ৫/৬ জন লোক অনধিকার প্রবেশ করে মোবাইলে বাড়ির ছবি ও ভিডিও ধারন করার সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে প্রেস লেখা দুইটি আইডি কার্ড, লোগোসহ দুইটি মাইক্রোফোন ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃত দুই ভুয়া সাংবাদিকদের একজন গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বলরামপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে জাহিদ (৩০) ও অপরজন কিশোরগঞ্জ সদর থানার চর শোলাকিয়া গ্রামের মৃত মির্জা শাহনেওয়াজ এর ছেলে কামরুল হাসান বেগ (৫৭)।

এ বিষয়ে ১৩ জুন (শনিবার ) ধলা গ্রামের মেহের উদ্দিন বাদী হয়ে আটকৃতদের বিরুদ্ধে ভুয়া সাংবাদিক পরিচয় বহনকরে হয়রানির অভিযোগে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ধলা গ্রামের মেহের উদ্দিনের বাড়িতে দুই ভুয়া সাংবাদিক সহ ৫/৬ জন লোক অনধিকার প্রবেশ করে মোবাইলে বাড়ির ছবি ও ভিডিও ধারন করছে। তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা নিজেদের সাংবাদিক ও ডিজিএফআই এর লোক পরিচয় দেয়। একজনের হাতে সংবাদ মিডিয়ার মাইক্রোফোন ছিল। উপস্থিত অন্যরা বলাবলি করছে আমার ছেলেরা সরকারি চাকরি করে অবৈধভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করে কামাইছে। সেই টাকা দিয়ে এলাকায় জমি-জমা, বাড়ি-গাড়ি ক্রয় করছি। তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় আমার ডাকচিৎকারে এলাকার লোকজন আগাইয়া আসে। উপস্থিত লোকজনদের দেখে চারজন লোক দৌঁড়ে পালিয়ে যায় এবং দুইজনকে আটক করি। উপস্থিত লোকজনের কাছে তারা স্বীকার করে আমাকে ভয়ভীতি দেখিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেয়ার জন্য তারা মিথ্যা সাংবাদিক ও ডিজিএফআই এর লোক সেজে এসেছিল।

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, ধলা গ্রামের মেহের উদ্দিন গংদের কাছ থেকে দুই ভুয়া সাংবাদিক আটকের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে জনতার হাত থেকে দুইজনকে আটক করি ও তাদের হাতে থাকা প্রেস লেখা দুইটি আইডি কার্ড, লোগোসহ দুইটি মাইক্রোফোন ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করি। মেহের উদ্দিনের কাছ থেকে দুই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় বহনকরে হয়রানির লিখিত অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। আসামিদের কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..